রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন ১২ মে

উচ্চকন্ঠ   08-May-2025   57

Photo

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামী ১২ মে সোমবার। বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ আদেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে মামলার সকল আসামীকে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে স্বাক্ষীদের দেওয়া অভিযোগ শুনালে আসামীরা নিজেদের নির্দোষ দাবী করেন। তবে তাদের স্বপক্ষে কোন দলিল বা স্বাক্ষী না থাকায় আগামী ১২ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য করেন আদালত।
এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটুশেখসহ সকল আসামীদের আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় শিশু আছিয়ার বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দন্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দন্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) এনে অভিযোগ গঠন করা হয়েছে।
গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত ২৭ এপ্রিল মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. মনিরুল ইসলাম মুকুল সাংবাদিকদের বলেন, মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার বিচার কাজ চলছে। তাদের পরিক্ষার দিন ধায্যছিলো। বিচারক তাদের সকল কথা শুনেছেন। এবং আসামীরা নিজেদের নির্দোষ দাবী করেছেন। তবে তাদের স্বপক্ষে কোন দলিল বা স্বাক্ষী না থাকায় আগামী ১২ মে সোমবার মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার যুক্তিতর্ক ও শুনানী উপস্থাপন করা হবে। তবে দ্রুততম সময়ের মধ্যেই এই মামলায় রায় প্রদান করবে এবং মাগুরা বাসী এর সুফল অচিরেই পাবেন বলে মনে করছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির...

Photo

ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদের বিচার হতে হবে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ির সন্ধান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল...

Photo

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

এফএনএস: হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত