শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে: ফারুক

উচ্চকন্ঠ   18-Jul-2025   39

Photo

এফএনএস: সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে-এটা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে একটি ইঙ্গিত। আমরা বলতে চাই, সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। বিএনপির সে সাহস আছে। ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। জনগণ বুঝে গেছে এর পেছনে কারা আছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলেছেন, ফেব্রæয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনো দিন-তারিখ জানাননি। দেরির কারণ হলো গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা। আমরা এখনো আপনার ওপর আস্থা রাখছি, সমর্থনও দিয়েছি। আশা করি, আপনি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই প্রক্রিয়ায় যারা ব্যর্থতা তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

অবশেষে দল থেকে বহিষ্কার হলেন কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা সোনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল...

Photo

হিটলারকেও হার মানিয়েছিল স্বৈরাচার হাসিনা: মান্না

এফএনএস: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা...

Photo

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে...

Photo

দুর্নীতিবাজ এক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঝিনাইদহে বদলী: প্রতিহতের ঘোষণা শিক্ষকদের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঘাটে ঘাটে পানি খাওয়া দুর্নীতিবাজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত