সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

উচ্চকন্ঠ   04-May-2026   48

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার।
আটক রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রুচিয়া বেগমের বাড়িতে তল্লাশি করে খাটের নিচে রাখা বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুচিয়া বেগম জানান, একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) এ ঘটনায় জড়িত এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
এ ঘটনায় রুচিয়া বেগম ও পলাতক বিপুল সরদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপ-পরিচালক গোলক মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার...

Photo

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা...

Photo

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ

এফএনএস:ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির...

Photo

আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ওসমান হাদির ভাই

এফএনএস: গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা বিপ্লবী আন্দোলনের অগ্রদূত ওসমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত