শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

উচ্চকন্ঠ   03-Dec-2025   85

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত অসহায়, দুঃস্থ, বয়স্ক ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। মঙ্গলবার গভীর রাতে তিনি শহরের রেলওয়ে স্টেশন, হাসপাতাল ও বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন।
শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন ছিন্নমূল মানুষরা। কম্বল হাতে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, শীতপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে থাকেন এসব ছিন্নমূল ও অসহায় মানুষ। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এই শীতে কেউ যেন কষ্টে না থাকে এটাই আমাদের লক্ষ্য। তাছাড়া উপজেলার প্রতিটা ইউনিয়নে জনসংখ্যা বিবেচনায় ইউনিয়নের প্রশাসকদের মাধ্যমে এসব শিতার্ত মানুষের জন্য কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।
কম্বল পেয়ে খুশি শিতার্ত একজন বয়স্ক ব্যক্তি জানান, আমরা তো রাস্তায় থাকি, শীত অনেক কষ্ট দেয়। আজ রাতে কম্বল পেয়ে খুবই ভালো লাগছে। এভাবে কেউ খোঁজ নেয় না। আল্লাহ তাদের ভালো রাখুক।
শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।

office@ukantho.com


Photo

জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে: সালাহউদ্দিন আহমদ

এফএনএস: সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে বলে...

Photo

মোবারকগঞ্জ চিনিকলে গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহার শীর্ষক দুইব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল প্রশিক্ষণ...

Photo

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর...

Photo

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালীগঞ্জ বিএনপির তিন গ্রæপই একাট্টা, মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত