সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ চিনিকলে গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহার শীর্ষক দুইব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Jun-2025   98

Photo

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল প্রশিক্ষণ কমপ্লেক্সে কৃষকদের নিয়ে দুইব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার শীর্ষক দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রোববার সকালে মোবারকগঞ্জ সুগার মিল ট্রেনিং কমপ্লেক্সে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী আয়োজিত এ প্রশিক্ষণে মিল এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহন করেন।
সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (রোগতত্ব বিভাগ) ড. মো. আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) ড. কেএম রেজাউল করিম ও মোবারগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল। প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. মো. ইমাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী এর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহম্মেদ বলেন, উৎপাদনের প্রথম শর্ত হলো ভালো বীজ। আপনি যতই জমিতে সার ওষুধ দেন যদি ভালো এবং সুস্থ্য বীজ না হয় তাহলে ভালো ফসন পাবেন না। মা সুস্থ্য না হলে সন্তান সুস্থ্য আশা করা যায় না। সুস্থ্য বীজ না হলে আপনারা আখ চাষে যতই ভালো ম্যানেজমেন্ট করেন না কেন আখের ভালো ফলন পাবেন না।
আপনারা অনেক সময় বলেন, রিকভারি ভালো হচ্ছে না। আমরা আখ হারভেস্টো পর যতটুকু রস পায় তা যদি মেইন সিস্টেমে ঠিকমত কাজে না লাগাতে পারি তাহলে রিকভারি কমে যাবে। আমরা যখন মাঠ পর্যায়ে পরীক্ষ করি তখন ১২ শতাংশ পর্যন্ত সুগার পায় কিন্তু যখন মিলে আসে তখন ৪ থেকে ৬ শতাংশ পাওয়া যায় তাহলে গ্যাপটা কোথায়, এটা আমাদের দেখতে হবে। সুগারমিলগুলোর কারখানাগুলো অনেক পুরানো। মিলগুলো আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি বিকল্প উৎপাদনে যেতে হবে তাহলে সুগার মিলগুলোকে লোকসানে পড়তে হবে না বলে উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ৪০ বছর বাকে করে অপ্রচলিত সবজি বিক্রি করে আসছেন তাহাজ মন্ডল

নিজস্ব প্রতিবেদক: শুধু গ্রামেই নয়,শহরে তরকারি হিসেবে শাপলা,কলার মোচা,...

Photo

যথাসময়ে নির্বাচন না হলে গণ-অভ্যুত্থানের কোন নেতাকর্মীই ভালো থাকতে পারব না: ঝিনাইদহে রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে...

Photo

সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আসিফ-হাসনাতের

এফএনএস: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের রেশ ছড়িয়েছে তাদের পার্শ্ববর্তী...

Photo

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পিছিয়ে ১৪ মার্চ

এফএনএস: ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত