বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

যথাসময়ে নির্বাচন না হলে গণ-অভ্যুত্থানের কোন নেতাকর্মীই ভালো থাকতে পারব না: ঝিনাইদহে রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   17-Nov-2025   79

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারব না। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর মধ্যে বিভাজনের কারণে জনগণের মাঝে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, অন্তরবর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বারবার বক্তব্য দিচ্ছে। তারপরও রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষ এই সরকারের ওপর আস্থা রাখতে পারছেনা।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নিয়ে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।
ন্যায্য ও সমতার ভিত্তিতে সিদ্ধান্ত নিলে বিএনপির সাথে নির্বাচনে জোট করবে বলেও জানান তিনি।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো: সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর।

office@ukantho.com


Photo

সারা দেশের ২৯ সিভিল সার্জনকে ওএসডি

এফএনএস: দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)...

Photo

বিচার না হলে ধরে নেবো হাদির হত্যাকান্ডে রাষ্ট্রের একটি অংশ জড়িত: সাদিক কায়েম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু...

Photo

কোটচাঁদপুরে মাদক ও অনলাইন জুয়ায় ধ্বংস যুব সমাজ

মামুন হোসেন,নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুর ; অনলাইন জুয়া ও মোবাইল গেমে...

Photo

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থান দিবসউদযাপন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত