বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   18-Jul-2025   147

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থান দিবসউদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ম্যারাথনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতায় ২০০ জন নানা বয়সের তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজের সামনে দিয়ে স্বর্ণকার পট্টিঘুরে পোস্ট অফিস মোড় ঘুরে ৩ কিলোমিটার ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শেষ হয় এ ম্যারাথন। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের সেক্রেটারী আ: আওয়াল, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান। দুই ক্যাটাগরিতে মোট ২৫ জন পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

সংস্কার নিয়ে সব ঠিক, হঠাৎ বিএনপি উল্টে গেলো: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

Photo

কোটচাঁদপুরে গণভোট-জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জেলার কোটচাঁদপুরে আগামী ত্রয়োদশ জাতীয়...

Photo

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার,নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে 'চাষির...

Photo

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত