রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে গণভোট-জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

উচ্চকন্ঠ   27-Jan-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জেলার কোটচাঁদপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা এবং প্রত্যাশা বিষয়ক সংলাপ হয়েছে। সংলাপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং তরুণদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা।
গণসংলাপে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, রাষ্ট্ররসংস্কারের পক্ষে গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে হবে। সাম্য, মানবিক ও সমতাভিত্তিক সামাজিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গঠনে গণভোট একটি সুযোগ। এই সুযোগনকাজে লাগাতে হবে।
সংলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের স্মরণ রাখতে হবে। নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে 'হ্যাঁ' এর পক্ষে জনমত তৈরি করতে হবে। গণভোটে 'হ্যা' জয়যুক্ত হলে দেশে সংস্কার বাস্তবায়ন হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্খা বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণভোট ও জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব, করণীয় ও নির্দেশনা বিষয়ে প্রশ্ন করেন।

office@ukantho.com


Photo

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আইন উপদেষ্টা

এফএনএস: আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের...

Photo

ঝিনাইদহে আরটিভির বর্ষসেরা প্রতিবেদক শিপলু জামানকে সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি: দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির বর্ষসেরা...

Photo

জিয়াউর রহমান-খালেদা জিয়ার পথেই তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দেবেন: আবদুস সালাম

এফএনএস: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম...

Photo

নতুন কুঁড়িতে ঝিনাইদহের মালিহা তাসনিমের খুলনা বিভাগে সাফল্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কিশোরী মালিহা তাসনিম বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত