বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পল্লবীতে যুবদল নেতাকে হত্যা: সন্ত্রাসী পাতা সোহেলসহ গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   19-Nov-2025   96

Photo

এফএনএস: রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব চাঞ্চল্যকর গোলাম কিবরিয়া হত্যা মামলায় দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল ওরফে ‘পাতা সোহেল’ ওরফে মনির হোসেন এবং বুক পোড়া সুজন।পাতা সোহেল এই হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে অভিযুক্ত। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী। এর আগে, সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি বøকে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এ ঘটনায় সেদিনই জনি ভ‚ঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তিনি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার দু-তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাকে গুলি করতে শুরু করে। দুর্বৃত্তদের একজনের পরনে পাঞ্জাবি ও দুজনের গায়ে শার্ট ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। এ সময় দোকানে ৯ জন ছিলেন। দুর্বৃত্তদের একজন কিবরিয়াকে গুলি করতে শুরু করলে ভয়ে দোকানে থাকা লোকজন বেরিয়ে যান। কিবরিয়াকে দুজন গুলি করে। এ সময় কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়লে তাদের একজন আরও তিনটি গুলি করে দ্রুত বেরিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে অটোরিকশায় উঠে পড়েন দুজন। একজন আটক হলেও অপরজন গুলি করতে করতে পালিয়ে যান। অটোরিকশা দ্রুত না চালানোয় চালককেও গুলি করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

জামায়াত সুবিধাবাদী দল, তারা বারবার মিত্র বদলায়: মিন্ট

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত...

Photo

জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়: আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

Photo

খুলনায় চাঁদা না পেয়ে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি

এফএনএস: খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে...

Photo

সাত নমুনাসহ শাপলা প্রতীক পেতে ইসিকে ফের চিঠি এনসিপির

এফএনএস: শাপলা প্রতীক চেয়ে আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত