মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জামায়াতের সাবেক সেক্রেটারি আজিজুর রহমানের ইন্তেকাল

উচ্চকন্ঠ   03-Jul-2025   65

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী বাংলাদেশ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর এলাকার কাশিপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মরহুম আজিজুর রহমান বিগত স্বৈরাচার সরকারের আমলে নির্ষাতনের শিকার হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর কাশীপুর মাঠে ১ম জানাজা নামাজ ও বাদ মাগরিব উপজেলার একতারপুর নিজ গ্রামের বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজা নামাজে ঝিনাইদহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়।

office@ukantho.com


Photo

এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের

এফএনএস: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ব ঘোষিত ‘মার্চ...

Photo

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নবগঙ্গা নদীতে তিন দিনব্যাপী...

Photo

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৩, আহত-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের...

Photo

যত বাধাই আসুক, ড. ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারীতে নির্বাচন হবে: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ মোঃ আসাদুজ্জামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত