মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৩, আহত-৩

উচ্চকন্ঠ   09-Apr-2025   115

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অপর মটরসাইকেলের চারজন। মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা রায় (১৮) ও একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান রায় (১৭)। ও উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহত হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু, আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮)।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর বাজার থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দপুর বাসস্ট্যান্ডে পৌছালে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক দুই মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহী রাজা ও বিধান মারা যান। এসময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।

office@ukantho.com


Photo

১৫ দিনেও সন্ধান মেলেনি কালীগঞ্জের হাফেজি পড়ুয়া ছাত্র রিজভীর, গুম বা পাচারের আশংকা পরিবারের

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাড়ী থেকে বের হয়ে ১৫ দিনেও ফিরে আসেনি...

Photo

পুরো প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ-প্রহসনমূলক: রায়ের প্রতিক্রিয়ায় গার্ডিয়ানকে টিউলিপ

এফএনএস: শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি...

Photo

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির...

Photo

গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত