মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কক্সবাজার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের দুই যুবক নিহত, আহত ৪

উচ্চকন্ঠ   09-May-2026   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝিনাইদহের দুই যুবক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলী বকসের ছেলে নাইমুর রহমান জিহাদ (২১) এবং একই উপজেলার পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে নাঈম (২২)।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার ভ্রমণে যাওয়া ঝিনাইদহের কয়েকজন তরুণ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে দুইজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ...

Photo

সরকারকে জিম্মি করলে পরিণাম ভালো হবে না: হাসনাতের হুঁশিয়ারি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

Photo

এনজিও আর্স বাংলাদেশ এর গ্রাহকদের ৩১ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর এরিয়া অফিসের আওতাধীন...

Photo

না পারলে ক্ষমতা ছেড়ে দেন, ড. ইউনূসকে দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শিশু ধর্ষণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত