বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার

উচ্চকন্ঠ   24-Jan-2026   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং আমদানিকৃত ঔষধ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ও সকালে সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপি’র একটি চৌকস দল হাবিলদার মোঃ মাইন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৫৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের মো. তোতা মিয়ার ড্রাগন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টার দিকে সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। হাবিলদার মোঃ ইয়ার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৫৯/২-এস হতে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জীবননগর পাড়া কাঁচা রাস্তার পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১০১০ পিস ভারতীয় ঔষধ (Dexamethasone Tablets এবং Cyproheptadine Hydrochloride Tablets) উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় অভিযানে উদ্ধারকৃত মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

মোচিক সমবায় সমিতির নির্বাচন-২০২৫: মুন্না সহসভাপতি ও আতিয়ার সম্পাদক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান...

Photo

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পেতে পারে না: বিএনপি

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের...

Photo

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

এফএনএস: পরকীয়া প্রেমিকের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন নাহিদা সুলতানা...

Photo

মোসাব্বির হত্যায় শুটারসহ গ্রেপ্তার ৩

এফএনএস:ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত