রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তিন শিশুকে রাস্তায় ফেলে 'প্রেমের স্বর্গে' জননী!

উচ্চকন্ঠ   29-Dec-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় যেন এক উল্টো পুরাণের জন্ম দিলেন শারমিন খাতুন নামের এক মা। যে মা হওয়ার কথা ছিল বিপদে সন্তানের শেষ আশ্রয়, সেই মা-ই আজ পরকীয়ার মোহে অন্ধ হয়ে নিজের নাড়িছেঁড়া তিন সন্তানকে ফেলে ঘর বেঁধেছেন প্রেমিকের সাথে।
ঘর ভাঙলো, মন ভাঙলো, ভাঙলো শৈশব
তামিনগর গ্রামের দিনমজুর শাহিনুরের সাজানো সংসার ছিল তার তিন সন্তান—তাসনিম (১১), রুবায়া (৮) আর ছোট্ট সিয়াম (৫)-কে নিয়ে। কিন্তু পরকীয়ার বিষাক্ত ছোবলে সেই সুখের নীড় এখন শ্মশানে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী শেখড়া গ্রামের স্বাধীনের সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের টানে শারমিন বিসর্জন দিয়েছেন মাতৃত্বের মহান পরিচয়। স্বামীর ঘর থেকে নগদ টাকা ও গয়না নিয়ে তিনি পাড়ি জমিয়েছেন প্রেমিকের ঠিকানায়।
"মা কেন আমাদের ফেলে গেল?"
বিছানায় পড়ে থাকা মায়ের কাপড়ের ঘ্রাণ খুঁজে বেড়ানো ৫ বছরের সিয়ামের অবুঝ প্রশ্ন— "মা কেন আমাদের ফেলে গেল?" এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। ১১ বছরের বড় বোন তাসনিম এখন নিজের চোখের জল মুছে ছোট ভাই-বোনদের সামলাচ্ছে। মায়ের আঁচলের বদলে তাদের কপালে এখন জুটছে প্রতিবেশীদের করুণা আর বাবার দীর্ঘশ্বাস। মাতুলালয় (নানা বাড়ি) থেকেও মেলেনি ঠাঁই, যেন এই শিশুদের কোনো অপরাধ ছিল!
আইনের কাঠগড়ায় না কি বিবেকের?
সমাজতাত্ত্বিকরা বলছেন, এটি কেবল একটি পরকীয়ার ঘটনা নয়, বরং আমাদের পারিবারিক কাঠামোর এক চরম ধস। মাত্র ২৫ দিন আগে স্বামীকে তালাক দিয়ে আইন-কানুনের তোয়াক্কা না করে প্রেমিকের ঘরে ওঠা শারমিনের এই সিদ্ধান্তে পুরো শৈলকুপায় বইছে নিন্দার ঝড়। স্থানীয়রা দাবি তুলেছেন, এমন দায়িত্বজ্ঞানহীন মায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যেন আর কোনো শিশুর শৈশব এভাবে ধূলিসাৎ না হয়।
অনিশ্চিত ভবিষ্যতের মুখে তিনটি প্রাণ
দিনমজুর বাবা শাহিনুর এখন দিশেহারা। একদিকে সংসারের অভাব, অন্যদিকে তিন সন্তানের দেখাশোনা—সব মিলিয়ে তার জীবন আজ পাথর চাপা কান্নার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তুলেছেন: "প্রেম কি মাতৃত্বের চেয়েও বড় হতে পারে?"

office@ukantho.com


Photo

আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান

এফএনএস: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা একটি সুস্থ...

Photo

রুমিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের মানববন্ধন ও বিক্ষোভ

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী...

Photo

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা...

Photo

ঈদে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২১ দিনের ছুটি

এফএনএস: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত