মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে তীব্র যানজটে জনদূর্ভোগ চরমে

উচ্চকন্ঠ   04-Dec-2025   78

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে প্রতিদিনই বাড়ছে যানজটের তীব্রতা। ব্যস্ততম বাজার এলাকা, বাসস্ট্যান্ড মোড়, ডাকবাংলো রোড ও নলডাঙ্গা মোড়ে দিনের শুরু থেকেই গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ছেন সাধারণ যাত্রীরা।
দোকানপাটের সামনে অবৈধ পার্কিং, সড়কের উপরে হাট-বাজার বসা এবং নিয়ন্ত্রণহীন তিনচাকার যানবাহনের সংখ্যা বৃদ্ধিই যানজটের প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা। স্কুল-কলেজ ছুটির সময় কয়েকগুণ বেড়ে যায় যানজটের তীব্রতা।
জরুরি কাজে বের হওয়া মানুষ, রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সসহ বিদ্যালয়গামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি অবৈধভাবে ফুটপাথ দখলের কারণে পথচারীরাও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।
ভুক্তভোগীরা জানান, দট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সড়কে অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাথ দখলমুক্তকরণ, যত্রতত্র পার্কিং বন্ধসহ নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব।

office@ukantho.com


Photo

সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার

এফএনএস: উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে...

Photo

শাওন-সাবাকে ছেড়ে দিলো ডিবি

এফএনএস: অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে...

Photo

শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না: আখতার হোসেন

এফএনএস: শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না বলে...

Photo

ঝিনাইদহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবৈধ গাইড বইয়ের কারখানার সন্ধান!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পাগলাকানাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত