বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   07-Oct-2025   77

Photo

এফএনএস: রাজধানীর বংশাল এলাকার নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (১৫) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সে পরিবারের সঙ্গে বংশালের ওই ভাড়া বাসায় থাকতো। গত সোমবার রাত ১০টার দিকে বংশালের বিকে গাঙ্গুলি লেনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আশফাক নবকুমার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে রাতে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশফাকের ভাই আলিফ বলেন, রাতে আমরা ঘরে ছিলাম, হঠাৎ দেখি দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তখন আর বাঁচানো যায়নি। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বংশাল থানায় জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

হতাহতদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ করে ক্ষতিপূরণ দিতে রিট

এফএনএস: বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত...

Photo

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য...

Photo

ঝিনাইদহে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী...

Photo

খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলাম

এফএনএস:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত