সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রধান উপদেষ্টা চাইলে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

উচ্চকন্ঠ   30-Sep-2025   51

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার পোস্টে লেখেন-আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। তিনি আরও লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কী? এমন স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকার ফটোকার্ড যুক্ত করেছেন রাশেদ খান। জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে বেশ সমালোচনা শুরু হয়েছে।

office@ukantho.com


Photo

হিন্দু সম্প্রদায়ের পূজারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চকন্ঠ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য...

Photo

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি

এফএনএস: ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায়...

Photo

ট্রাম্পের অভিষেকে ওয়াশিংটন যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

Photo

খুনের আসামীরা যাচ্ছে বিদেশ, বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছেলের ছবি হাতে নিয়ে অপলক দৃষ্টিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত