রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   25-Oct-2025   82

Photo

এফএনএস: রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন বলেন, অতীতের ওপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে। সামনের দিনে রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্তে¡ও সবাই দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবেন বলেও প্রত্যাশা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আমাদের বিভেদের কারণ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এই জাতি আমাদের ক্ষমা করবে না। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা। ফ্যাসবাদ ফিরে আসার সুযোগ তৈরি হলে পরের প্রজন্ম ক্ষমা করবে না বলেও আশঙ্কা করেন বিএনপির এই নেতা।

office@ukantho.com


Photo

শৈলকূপায় ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৭, বাড়ী-ঘর ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

Photo

জয়পুরহাটে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

এফএনএস:জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে...

Photo

কুষ্টিয়ায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোরের গলাকাটা...

Photo

ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত