বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে খাজনার অজুহাতে চাঁদাবাজির অভিযোগ: প্রতিবাদে চাউল ব্যবসায়ীদের ধর্মঘট

উচ্চকন্ঠ   15-Apr-2025   45

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ বাজারে খাজনার নামে চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন শহরের চাউল ব্যবসায়ীরা। সোমবার পহেলা বৈশাখের প্রথম দিনে সকাল থেকে শহরের সকল চাউলের দোকান বন্ধ রেখে প্রতিবাদ করেন ব্যবসায়ীরা।
এ সময় কালীগঞ্জ চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ পাটোয়ারী বলেন, শহরে তাদের নিজস্ব বৈধ ব্যবসা প্রতিষ্টান আছে। তাদের নিজেদের উৎপাদিত চাউল নিজেদের প্রতিষ্টানেই বিক্রয় করে থাকেন। কিস্তু আজ পহেলা বৈশাখ পৌরসভা থেকে ইজারা প্রাপ্ত ব্যক্তিরা চাউলের দোকান ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা দাবি করছেন। তাদের চাহিদা মতো চাঁদা না দেওয়াতে ইজারাদারের প্রতিনিধি রুবেল ও রাব্বী ব্যবসায়ীদের চাপ প্রয়োগ ও নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এমনকি তারা অকথ্য ভাষায় ব্যবসায়ীদের গালিগালাজ করছেন। ফলে ব্যবসায়ীরা এসব সন্ত্রাসীদের ভয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত্র। সেহেতু আমরা এর প্রতিবাদে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছি। যতক্ষণ পর্যন্ত এ ঘটনার সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধর্মঘট পালন করে যাবো। উল্লেখ্য, গত মাসেও একবার বাজারের ইজারাদারগন খাজনার নামে চাঁদা তোলার চেষ্টা করেছিল। সে সময়ে চাউল ব্যাবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে খাজনার অজুহাতে চাঁদা তোলার চেষ্টা বন্ধ হয়।
চাউল ব্যাবসায়ীরা আরো জানায়, শিল্প প্রতিষ্টানে উৎপাদিত কোন পন্যের বাজার খাজনা নেওয়ার নিয়ম নেই। এছাড়াও পৌরসভা থেকে খাজনা না নেওয়ার নির্দেশনা থাকলেও ওই চক্রটি খাজনার নামে চাঁদাবাজির চেষ্টা করছেন। এ কারণেই সকাল থেকেই চাল বিক্রি বন্ধ রেখেছেন তারা। এঅবস্থায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাউল কিনতে না পারায় বিপাকে পড়েন পৌর এলাকার শতশত বাসিন্দা।
এ বিষয়ে পৌরসভার প্রশাসকের দ্বায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান,বাজারের ইজারাদার ও চাউল ব্যবসায়ীদের মধ্যে খাজনা টাকা আদায় নিয়ে বিরোধের বিষয়টি তিনি অবহিত হয়েছেন। বিষয়টি সমাধানে মঙ্গলবার বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাখে বসবেন। সমাধান না হওয়া পর্ষন্ত প্রতিষ্টান খোলা রাখার নির্দেশনা দিয়েছেন।

office@ukantho.com


Photo

নড়াইল-১ আসনে বিএনপি, নড়াইল-২ আসনে জামায়াত বিজয়ী

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের দুটি সংসদীয় আসনের...

Photo

তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা খফরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে...

Photo

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে: জুবাইদা রহমান

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,...

Photo

এস আই আর এর নামে-এন আর সি অবিলম্বে বাতিল করার দাবীতে পশ্চিমবঙ্গে প্রতিবাদী জনসভা

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ৫ই নভেম্বর বুধবার,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত