সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মন দিয়ে পড়াশোনা করো, গর্বের মতো কিছু করে দেখাও: ছাত্রদের উদ্দেশ্যে সারজিস

উচ্চকন্ঠ   09-Jul-2025   58

Photo

এফএনএস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনায় দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা এসে দাঁড়ায় পথের পাশে। করমর্দনের জন্য তারা এগিয়ে এলে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি শিক্ষার্থীদের বকা দিয়ে বলেন, তোমাদের এখন স্কুলে থাকার কথা, ক্লাস ফেলে এখানে চলে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না। তবে পরক্ষণেই তার কণ্ঠে নরম সুর ফুটে ওঠে। এক মুহূর্তের আবেগে তিনি বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও। এই কথায় উপস্থিত নেতা-কর্মীসহ সাধারণ মানুষও আবেগাপ্লæত হয়ে পড়েন। অনেকেই এমন আন্তরিক ও স্নেহভরা রাজনৈতিক ভাষা দীর্ঘদিন পর শুনলেন বলে মন্তব্য করেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পথযাত্রায় গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় নেতারা। এতে উপস্থিত ছিলেন এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। হাটবোয়ালিয়া থেকে পদযাত্রা করে আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা এবং জীবননগরে আরও পথসভা অনুষ্ঠিত হবে। দলটি জানিয়েছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে তারা রাষ্ট্র কাঠামো সংস্কারের বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছে।

office@ukantho.com


Photo

নড়াইলে চোরকে দেখে ফেলায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: চুরি করতে ঘরে ঢুকেছিলেন একদল...

Photo

নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে: সারজিস

এফএনএস:নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ...

Photo

জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থা সংস্কার করবে: ডা. শফিকুর রহমান

এফএনএস: জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থার সংস্কার...

Photo

ঈদের আগেই আসছে নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি

এফএনএস: কাগজের নতুন মুদ্রার নকশায় দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত