মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   25-May-2025   60

Photo

এফএনএস: চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাটহাজারী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ি এলাকা থেকে রাশেদা আক্তার বাচু (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, ওই গৃহবধূর মাথায় জখমের চিহ্ন দেখা গেছে। তার স্বামী সিএনজি অটোরিকশা চালক গুরা মিয়াকে আটক করা হয়েছে। এদিকে রাউজানের চিকদাইর ইউনিয়নের স›দ্বীপপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়ি থেকে রাশেদা বেগম (৪০) নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয় শনিবার বিকাল তিনটার দিকে। তিনি ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের স্ত্রী। রাশেদা বেগমের বাড়ি স›দ্বীপ উপজেলার মুসাপুর গ্রামে। বাবার নাম মোস্তাফা কামাল। তার দুই ছেলে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভ‚ঁইয়া বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

আচরণ পরিত্যাগ না করলে আমরাও পাল্টা আঘাত করবো: নাহিদ

এফএনএস: আমরা একটি দলের ভেতর অসহিষ্ণু আচরণ দেখতে পাচ্ছি জানিয়ে জাতীয়...

Photo

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাত কেড়ে নিল ৭ কৃষকের প্রাণ

এফএনএস: বাংলাদেশের কৃষিজীবী জনগোষ্ঠীর জন্য মে মাস মানেই মাঠে ধান কাটার...

Photo

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদক সেবনকালে বাধা দেয়ায়...

Photo

কালিগঞ্জে ব্র্যাকের লিংকেজ মিটিং অনুষ্ঠিত

গত ৯ জানুয়ারী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ব্র্যাক দক্ষতা উন্নয়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত