সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   30-May-2025   46

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের সা¤প্রতিক কার্যক্রমে জনগণের কাছে সেটি আরও স্পষ্ট হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনসিপির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল আমিন প্রমুখ। নাহিদ বলেন, নির্বাচনের বিষয়ে কমিশনের খুবই গুরুত্বপূর্ণ ভ‚মিকা থাকে। অথচ কমিশনের গঠন প্রক্রিয়াতেই গলদ রয়েছে। এসব বিষয়ে ফ্যাসিবাদী আমলেই বিরোধিতা করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রস্তাব অনুযায়ী কমিশন পুনর্গঠন হওয়ার কথা। আমরা মনে করি, নির্বাচন কমিশনে নিরপেক্ষ লোকদের দায়িত্ব দিতে হবে। যারা সব পক্ষের আস্থা অর্জন করতে সক্ষম। তিনি বলেন, বাংলাদেশে সংস্কার ও বিচার নিয়ে আলোচনা চলছে। আমরা দেখছি বিভিন্ন পক্ষ এটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে। শুধু দেশের নয় বিদেশ থেকেও নানা ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে, এ সরকারে সময়ে সেগুলো সংস্কার করা হবে এবং ভবিষ্যতে আমরা তা পুনর্গঠন করবো। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি, আমাদের গণঅভ্যুত্থানের সে স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে। এমন শঙ্কাও আমাদের মধ্যে তৈরি হচ্ছে। প্রকৌশলীদের উদ্দেশে নাহিদ বলেন, আমাদের সামনের লড়াইটাও হবে নদী ও জলবায়ু রক্ষার লড়াই। সে লড়াইয়ে একদিকে যেমন আমাদের উদ্ভাবনী প্রযুক্তি ও সৃজনশীলতা প্রয়োজন, আরেকদিকে প্রয়োজন অগাধ দেশপ্রেম ও নৈতিকতা। তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় এ বিষয়গুলোর সমন্বয় ঘটাতে হবে। প্রকৌশলীরা এ বিষয়ে কাজ করবেন- এটা আমাদের প্রত্যাশা। এক্ষেত্রে রাষ্ট্রকেও তাদের জন্য স্পেস করে দিতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেক্টরভিত্তিক কাজ করবে এবং জুলাই অভ্যুত্থানকে ধারণ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা মনে করি, সংস্কার ও পরিবর্তন করতে হলে সর্ব সেক্টরেই এর বিস্তৃতি ঘটাতে হবে। এসময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। দিল্লির কথায় কোনও দল বা ব্যক্তি কাজ করলে ১৮ কোটি জনতা ৫ আগস্টের মতো তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণমাধ্যমে ভারতীয় একজন বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নাকি ডিসেম্বরেই হতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আমাদের জনগণ। এখানে প্রতিবেশী রাষ্ট্রের কিছু বলার এখতিয়ার নেই। দিল্লির কথায় বাংলাদেশে কোনও দল রাজপথ দখলের চেষ্টা করলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন অফিসকে দলীয় অফিসে পরিণত করে সেখান থেকে একটি দল চট্টগ্রামের মেয়র পদ আদায় করে নিয়েছে। ঢাকাতেও তারা এ ধরনের একটি গেজেট প্রকাশ করেছে। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন তাদের লিটমাস টেস্ট বা পরীক্ষায় ফেল করেছে। তারা যে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়েছে, সেটা আমরা ইশরাক হোসেনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেখতে পেয়েছি। নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, তারা আইন-আদালতে গিয়ে জবরদস্তি করে আমাদের বিচারালয়কে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে, তা কাম্য নয়। এ থেকে উত্তরণ জরুরি বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে এনসিপির প্রকৌশল উইংয়ের কমিটি ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে শেখ মোহাম্মদ শাহ মঈনকে সমন্বয়ক করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়...

Photo

কালীগঞ্জে প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

হুমায়ূন কবির সোহাগ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক...

Photo

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

এফএনএস: ফরিদপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো....

Photo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুললেন বিএনপি

এফএনএস: বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত