মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   14-Jul-2025   57

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ ভেসে উঠে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। তবে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকত সে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ উত্তর খাশিয়াল গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। #

office@ukantho.com


Photo

কৃষকদের আশার আলো আরুল হকের গুটি সার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর...

Photo

সাধারণ মানুষ-ব্যবসায়ী, এমনকি ফুটপাতের ভিক্ষুকও চাঁদাবাজির শিকার: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা গত...

Photo

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দশ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত