মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

খামারাইল ইসালে সাওয়াব মাহফিলের ৮৮ তম বার্ষিক জলসা ১৯ নভেম্বর

উচ্চকন্ঠ   18-Nov-2025   172

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: খামারাইল ইসালে সাওয়াব মাহফিলের ৮৮ তম বর্ষ উপলক্ষে বিরাট জলসার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ জেলার মহারাজপুর ইউনিয়নের খামারাইল গ্রামে প্রতিবছর অগ্রহায়ণ মাসের ১ম বুধবারে খামারাইল পীর সাহেবের নিজ বাসভবনে এ জলসার আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছর ১৯ নভেম্বর (বুধবার) বাদ আছর থেকে এ জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলসা ঘিরে সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। মাফফিলের গেট, স্টেজ, প্যান্ডেল সবকিছুই প্রস্তুত। ৮৮ তম বর্ষে জলসার প্রধান মেহমান আলহাজ্ব হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন(ঢাকা), বিশেষ মেহমান আলহাজ্ব মুফতি ফুরকান আহমাদ কাশেমী(ফুলতলা, খুলনা)।
এছাড়াও আরো অনেক বক্তা ওয়াজ করবেন। মাফফিলের সভাপতিত্বে থাকবেন কাজী নুরুন নবী সাহেব। আহব্বায়ক- হাফেজ মাওলানা আব্দুস সালিম (নয়ন)। এ জলসার প্রতিষ্ঠাতা ছিলেন, হাফেজ মাওলানা মুবাশ্বির হাসান (রহ:) পীর সাহেব খামারাইল। উক্ত জলসায় প্রতিবছর হাজার হাজার লোকের সমাগম ঘটে। দূর দুরান্ত থেকে মানুষজন আসে এ জলসায়। খামারাইল সহ আশপাশের গ্রামের জন্য এ ঐতিহাসিক মাহফিলটি একটি ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড: পুড়ে গেছে ইলেকট্রিক দোকানের ৪০ লাখ টাকার মালামাল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইলেকট্রিক...

Photo

আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুনের পর ভাতিজার রিসোর্টেও আগুন

এফএনএস: ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল...

Photo

আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না: রিজভী

এফএনএস: আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির...

Photo

শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদে বক্তব্য দেওয়ায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত