সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

উচ্চকন্ঠ   02-Jun-2026   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
মঙ্গলবার সকালে শহরের শের-ই-বাংলা সড়কে ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহকের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ পাঁচ শতাধিক গ্রাহক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও লাখো গ্রাহকের আমানত ঝুঁকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, দেশের বিপুল সংখ্যক প্রবাসী ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। চলমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে প্রবাসীরা এ ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো কমিয়ে দিতে পারেন, যা দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সালফী আব্দুর রহমান, সদস্য সচিব আব্দুল মোমেন, জিয়াউল ইসলাম খান, মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আলতাফ হোসেন, নূরজাহান সাত্তার, ইয়াসমিন আরা, রিজিয়া বেগম ও ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুবুর রহমান।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

office@ukantho.com


Photo

নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে: শামসুজ্জামান দুদু

এফএনএস: নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে...

Photo

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ...

Photo

ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ বিএনপির

এফএনএস: ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এফএনএস: পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত