রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ, ডাকাতি: গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   25-Sep-2025   56

Photo

এফএনএস: কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণের ঘটনায় মামলায় করা তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে দৌলতপুর থানা পুলিশের ওসি সোলাইমান শেখ জানান, গত রোববার থানায় পৃথক দুটি মামলা করা হলে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এর আগে, ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামালও লুট করে নিয়ে যায়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর ভুক্তভোগী গৃহবধূ ও তার শ্বশুর থানায় পৃথক দুটি মামলা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার লাবু, তারিখ ও সুবেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল প্রথমে পাশের বাড়ি থেকে লুট করে ফেরার পথে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। পরে ভুক্তভোগী ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

office@ukantho.com


Photo

গড়াই নদীতে বাড়ছে জাটকা, হাট বাজারে প্রকাশ্যে বিক্রি, নেই কোন নজরদারি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গড়াই নদীতে কয়েক বছর ধরে জাটকার বিচরণ...

Photo

সাত নমুনাসহ শাপলা প্রতীক পেতে ইসিকে ফের চিঠি এনসিপির

এফএনএস: শাপলা প্রতীক চেয়ে আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে...

Photo

ঝিনাইদহের সাংবাদিক আসিফ কজলের পিতার ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গার...

Photo

কালীগঞ্জে রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত