বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে মিলবে পাকিস্তানের ভিসা: হাইকমিশনার

উচ্চকন্ঠ   26-Feb-2025   62

Photo

এফএনএস: বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিন্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে। গতকাল বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ও আমদানি-রপ্তানিকারকদের মধ্যে দু’দেশের ব্যবসা-বাণিজ্য প্রসার বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পাকিস্তানের হাই কমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এই সম্পর্ক আরও দৃঢ হোক এটাই প্রত্যাশা। বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। কোন কোন পণ্যের চাহিদা রয়েছে, সে বিষয়টি যাচাইয়ের মাধ্যমে স্পষ্ট করতে হবে। এ সময় রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে পাকিস্তান সরকারকে এ বিষয়টি জানাবে বলে জানান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। চেম্বার মিলনায়তনে মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে চেম্বার নেতা এবং আমদানি-রপ্তানিকারক ও স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৪, হত্যাকান্ডে চার জনের সংশ্লিষ্টতা

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দিনভর পুলিশ, র‌্যাব...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা...

Photo

শৈলকুপায় বাড়ি থেকে তুলে নিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়: ২ এসআই ক্লোজড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে বাড়ি...

Photo

শ্বশুরের স্মরণ সভায় সস্ত্রীক অংশ নিলেন তারেক রহমান

এফএনএস: সাবেক নৌবাহিনী প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত