বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বাবা ও ছেলেকে হত্যা, আহত ২, আটক-১

উচ্চকন্ঠ   16-Jul-2025   72

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে পাটকাটাকে কেন্দ্র করে বাবা জাহাঙ্গীর শেখ (৬২) এবং ছেলে নাহিদ শেখকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে (৪৬) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শ্রমিক নিয়ে ওই জমিতে পাট কাটতে যান। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ কাওসার শেখসহ তার লোকজন জাহাঙ্গীর শেখ ও তার লোকজনকে পাটকাটতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কাওসার পক্ষের লোকজন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় প্রথমে বাবা জাহাঙ্গীর শেখ নিহত হন।
এদিকে, আহত নাহিদ শেখকে ঢাকায় নেয়ার পথিমধ্যে বুধবার বেলা ৪টার দিকে মারা যান তিনি। আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বাবা-ছেলে হত্যাকান্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় এনসিপি প্রার্থীর পথসভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় পথসভা করেছেন ত্রয়োদশ...

Photo

কালীগঞ্জে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর: ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত -১

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির এক...

Photo

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক দম্পতিকে পিটিয়ে হত্যার চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

ছাত্র সংগঠনের নামে গুপ্ত রাজনীতি গ্রহণযোগ্য নয়: ছাত্রদল সভাপতি

এফএনএস: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত