সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর: ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত -১

উচ্চকন্ঠ   02-Aug-2025   32

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির এক শতবর্ষী শিশু গাছ আকস্মিকভাবে একটি ভবনের উপর উপড়ে পড়েছে। এতে বিদুৎতের ১১ হাজার ভোল্টের তার ছিড়ে ভবনটির নিচে থাকা গল্পঘর রেষ্টুরেন্ট ক্ষতিগ্রস্থ ও আগুনে ১জন শেফ আহতসহ একটি মটরসাইকেল পুড়ে গেছে। শনিবার বিকাল ৪ টার দিকে শহরের ব্যস্ততম ভূষনস্কুল সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ও বিদুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়। স্থানীয়রা জানায়, ঘটনার সময়ে ভবনটির নিচে বেশ কিছু মানুষ উপস্থিত থাকলেও সৌভাগ্যবশত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই শতবর্ষী শিশু গাছটি দন্ডায়মান ছিল। লাগাতার বর্ষার কারনে সেই গাছের গোড়ার অংশের মাটি সরে গিয়ে দূর্বল হয়ে পড়েছিল। শনিবার বিকালে আকস্মিকভাবেই গাছটি হেলে উপড়ে পড়ে। প্রথমে বিদুৎতের তার ছিড়ে গাছটি সামনের ভবনের উপর পড়ে। এতে ওই ভবন ও ভবনের নিচে রেষ্টুরেন্টের বেশ ক্ষয়ক্ষতি ছাড়াও ইমরান নামে একজন শেফ সামান্য আহত হয় এবং একটি মটরসাইকেল পুড়ে যায়। তিনি জানান, ভূষনস্কুল সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। গাছটি সড়কের উপর পড়ে থাকায় জনসাধারনের চলাচলের সমস্যা হচ্ছে। এজন্য তিনি স্থানীয়দের সাথে নিয়ে গাছটি সড়ক থেকে অপসারনের চেষ্টা করছেন।
ক্ষতিগ্রস্থ ভবনটির মালিক টুটুল হোসেন জানান, বিকালে তারা সবাই রেষ্টেুরেন্টের কাজে ব্যস্ত ছিল। সেখানে আরো অনেক লোকজনও উপস্থিত ছিল। আকস্মিক ভাবেই গাছটি বিদুৎতের তারের উপর পড়ে তার ছিড়ে ভবনের উপরে পড়ে। এ সময় ছেড়া তারের আগুনে রেষ্টুরেন্টের গ্যাসে আগুন ধরে যায়। এতে একজন আহত ও একটি মটরসাইকেল পুড়ে ক্ষতি হয়। তিনি বলেন, ভবনের উপর থেকে দ্রুত গাছটি না সরালে ভবনটি বেশ ক্ষতিগ্রস্থ হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, গাছ উপড়ে পড়ার কথা শুনে তিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছেন। খুব দ্রুতই তারা সমাধান করবেন।

office@ukantho.com


Photo

নিহত সাংবাদিকের পরিবারের পাশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান

এফএনএস: বাগেরহাটে নিহত বিএনপি নেতা ও সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের...

Photo

কিশোরগঞ্জে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস:কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে...

Photo

সাতক্ষীরায় ভাইয়ের হাতে ভাই খুন

এফএনএস: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের...

Photo

গাড়ি নেই-প্লট নেই, রাশেদ খাঁনের: স্বর্ণ আছে ৩০ ভরি, স্ত্রীর ১০ ভরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত