রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় এনসিপি প্রার্থীর পথসভা

উচ্চকন্ঠ   17-Dec-2025   79

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় পথসভা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট লাবাবুল বাশার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়াগঞ্জ বাজার, বারইপাড়া, হাবিবপুর এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। গাড়াগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় অ্যাডভোটেক লাবাবুল বাশার তাঁর বক্তব্যে আগামী নির্বাচনে শৈলকুপার মানুষ শাপলা কলি প্রতিকে ভোট দেওয়ার মাধ্যমে এনসিপি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং এক নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি এনসিপির প্রার্থী হয়ে আপনাদের মাঝে কৃষক-শ্রমিকের বার্তা নিয়ে, তরুণের ও নারীদের বার্তা নিয়ে এসেছি। আমি একজন কৃষকের সন্তান, আর সেই দাবি ও অধিকার নিয়ে শাপলা কলি নিয়ে এসেছি। আমি আপনাদের সন্তান আর সেই সন্তানকে সামনে এগিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। সামনে গণভোটে হ্যা ভোটে জয়যুক্ত করে আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণে একীভূত হবেন। কারণ হ্যা ভোট মানেই সমাধানের পথ নতুন সংবিধান আর সম্ভাবনার পথ। তাই আপনার শাপলা কলি প্রতিক এবং গণভোটে হ্যা ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে পদক্ষেপ নিবেন।’
এসময় এনসিপির শৈলকুপা শাখার যুগ্ম সমন্বয়ক রাশেদ আহমেদ নবাব, সদস্য আব্দুর রহিম, জিল্লুর রহমান ও মিটুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোক বইয়ে স্বাক্ষর ও কোরআন তেলাওয়াত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র...

Photo

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু

এফএনএস: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বুলেটে এক ভারতীয় চোরাকারবারী...

Photo

বগুড়ায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

এফএনএস: বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া স্বর্ণালংকার ও টাকা ফিরিয়ে...

Photo

ঝিনাইদহে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রাথমিক বৃত্তি পরীক্ষায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত