রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   02-Feb-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দাবা খেলায় বালক দলে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ । বালিকা দলে চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ হয় শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ । অন্যদিকে ব্যাডমিন্টন খেলায় বালক এককে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ হয় পৌর মডেল স্কুল এন্ড কলেজ। দ্বৈত চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়। বালিকা এককে চ্যাম্পিয়ন হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ হয় ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্যবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

office@ukantho.com


Photo

অর্ধ কোটি টাকার লেনদেন, শিক্ষার্থীদের হাতে নোট গাইডের তালিকা: কর্তৃপক্ষ নীরব কেন?

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের...

Photo

প্রমাণ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিদের গ্রেপ্তার নয়: ডিএমপি

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন...

Photo

দশম শ্রেণির ছাত্রী নির্জনাকে খুন করেন নিজের বাবা-মা, মায়ের স্বীকারোক্তি

এফএনএস: সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফান...

Photo

ভোটের মাঠে থাকবেন ৬০ হাজার সেনাসদস্য

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত