শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপি ক্ষমতায় আসলে ভাত খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন ১১ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দিন মন্ডল

উচ্চকন্ঠ   09-Jan-2026   97

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন মন্ডল (৭০) আমাদের মাঝে আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রতিজ্ঞা ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবে না, এই প্রতিজ্ঞায় দীর্ঘ ১২ বছর ভাত না খেয়েই জীবনটা অতিবাহিত করলেও শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখেই মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি দলের রাজনৈতিক ভাবে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে কাঙালীভোজের আয়োজন করেছিলেন নিজাম উদ্দিন। ততকালীন ফ্যাসিট আওয়ামী দলের কতিপয় উগ্রবাদী ওই অনুষ্ঠানে হামলা ও রান্না করা খাবার নষ্ট করে দেয়। সেই ঘটনার উপর ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তিনি ঘোষণা দেন বিএনপি যতদিন রাষ্ট্র ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর থেকে প্রায় ১২ বছর ধরে তিনি ভাত পরিহার করে রুটি ও কলা খেয়ে জীবনযাপন করছিলেন।
গত ঈদুল ফিতরের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয় ।এলাকাবাসী জানান, রাজনৈতিক বিশ্বাস ও প্রতিজ্ঞার প্রশ্নে নিজাম উদ্দিন ছিলেন আপসহীন। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দৃঢ়তার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিকাল ৩ ঘটিকায় মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তাহার নামাজে জানাজায় মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদক / সাংগঠনিক সম্পাদক সহ দলীয় নেতা কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত লোকজন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

কূটনীতিকদের কাছে এনসিপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে: নাহিদ ইসলাম

এফএনএস: এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে...

Photo

কালীগঞ্জে ৩ মাস বয়সী অসুস্থ রাফির পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও রেজওয়ানা নাহিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: অভাব-অনটনের সংসার। অন্যের জমিতে কৃষি...

Photo

বারোবাজারে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য ২৮...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত