রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ

উচ্চকন্ঠ   02-Jul-2025   75

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী গণসংযোগ করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মেহেদি হাসান রনি।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও দোয়া চান। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন জিয়া বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, মেহেদি হাসান রনি প্রয়াত সংসদ সদস্য শহিদুল ইসলাম মাষ্টার এর জ্যেষ্ঠ পুত্র।

office@ukantho.com


Photo

মহেশপুর ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করলো বিজিবি

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশী...

Photo

বেনাপোল সীমান্তে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার

একরামুর রহমান হিরণ, বেনাপোল প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার...

Photo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোক বইয়ে স্বাক্ষর ও কোরআন তেলাওয়াত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র...

Photo

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মারধরের শিকার বরখাস্ত ইউপি চেয়ারম্যান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত