রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যসহ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   26-May-2025   62

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক:
প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির মৌজা মূল্য মানি না। মহাসড়ক প্রসস্থ্য হোক আমরা তা চাই, কিন্তু আমাদেরকে জমির বর্তমান প্রকৃত বাজার মূল্য দিতে হবে। এমন দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ -যশোর ৪৭ কিলোমিটার ছয়লেন সড়কের দু’ধারের অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার মালিকগন মানববন্ধন করেছে। সোমবার সকালে শহরের মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় জমি মালিকগনের মধ্যে বক্তব্য রাখেন, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন ও তৌহিদুল ইসলাম তোহিদ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্থ্য জমি মালিকেরা জানান, গত প্রায় ৩ বছর হল নির্মানাধীন ছয়লেন মহাসড়ক নির্মানের জন্য ভ’মি অধিগ্রহনের কাজ চলছে। কিন্তু, এখনো জমি বা স্থাপনা বাবদ কোন অর্থ প্রদান করা হয়নি। তারা শুনেছেন সরকার ৪০/৫০ বছর আগের জমির মৌজা মূল্য ধরে অর্থ প্রদানের চেষ্টা করছে। এমনটা হলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসবে।
মাহমুদ রায়হান লাল্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা আরো বলেন, মেইন বাসষ্টান্ডে ফ্লাইওভার করা হলেও ফ্লাইওভারের নিচে অতিরিক্ত জমি অধিগ্রণ করা বন্ধ করতে হবে। সেই সাথেই অধিগ্রহণকৃত তাদের জমির উপর অবস্থিত স্থাপনার আংশিক ক্ষতি-পূরণ তারা মানবে না। তাদের দাবী বিগত ফ্যাসিষ্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে সংযুক্ত করা জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের জমি নিয়ে অথবা পরিত্যক্ত গোডাউনের যায়গায় সড়ক নির্মাণ করার দাবী জানান। সেইসাথেই প্রয়োজনীয় জমি থেকে বেশি জমি অধিগ্রহণ বন্ধ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

office@ukantho.com


Photo

ওসমান হাদি দেশের জন্য নির্ভীক পথপ্রদর্শক: আইন উপদেষ্টা

এফএনএস: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, ওসমান হাদি দেশের জন্য নির্ভীক...

Photo

গাজীপুরে অভিযানে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পাঁচ পুলিশ...

Photo

বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: শিশির মনির

এফএনএস: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির...

Photo

শৈলকুপায় তিন সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি প্রাথমিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত