সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে অভিযানে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

উচ্চকন্ঠ   19-Sep-2025   91

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ীসহ চার জনকে আটক করেছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরের পর অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলো- কেওয়া পশ্চিমখন্ড (মসজিদ মোড়) এলাকার মৃত আবুল কাশেম আসাদুজ্জামান (৬০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি এবং মাদক ব্যবসার অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন, জোনায়েদ হোসাইন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান এবং নাজমুল হুদা রুবেল। বৃহস্পতিবার দিবাগত রাতের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ মাদক উদ্ধারে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মসজিদ মোড়) এলাকার আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসত ঘর থেকে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ তাকে আটক করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামানের স্ত্রী ও দুই ছেলে পুলিশের ওপর হামলা করে আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। অভিযানে ৪৫টি ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

office@ukantho.com


Photo

দেশে ফিরছিলেন স্বামী, ঘরে পড়ে ছিল স্ত্রীর লাশ

এফএনএস: দেশে ফেরার জন্য বিমান ধরেছেন প্রবাসী স্বামী। এদিকে স্ত্রীর...

Photo

সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

কালীগঞ্জের রাখালগাছিতে বিএনপির মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ১১নং...

Photo

ঝিনাইদহে জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত