সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: শিশির মনির

উচ্চকন্ঠ   29-Jan-2026   66

Photo

এফএনএস: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির বলেছেন, বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। গুন্ডামির করার সময় কি এখন? গুন্ডামি করে কি নির্বাচন করা যাবে। ২০২৬ সালের নির্বাচন কি গুন্ডামির নির্বাচন। বৃহস্পতিবার সকালে শিশির মনির মিডিয়া সেলে সরাসরি লাইভে এসে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির এই সব কথা বলেন। তিনি আরও বলেন, যারা নির্বাচনি দায়িত্বে আছেন দয়া করে বসে না থেকে মাঠ পর্যায়ে কাজ করুন, ছদ্মবেশে ভোটারদের কাছে যান, গোয়েন্দাদের দায়িত্ব দিন তাহলেই বুঝতে পারবেন কে, কাকে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি বলেন, নির্বাচনে ভোটারদের যদি সুরক্ষা না দিতে পারেন তাহলে নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না। শিশির মনির বলেন, দলীয় পদে থাকা ব্যক্তিদের প্রিজাইডিং-পুলিং অফিসারের দায়িত্ব থেকে বাদ দিয়ে স্বচ্ছ নিরপেক্ষভাবে প্রিজাইডিং-পুলিং অফিসারদের তালিকা করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে সেন্টারগুলোর তালিকা করেছেন সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন। সেই সঙ্গে যে পুলিশ সদস্যরা ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবে তাদের পকেট ক্যামেরা দিবেন, যাতে কেন্দ্রগুলোতে কে কি করছে তার রের্কডগুলো থাকে। এগুলোই নির্বাচনি পরিবেশ অনেকটা নিশ্চিত করবে। তিনি প্রশাসনকে অনুরোধ করে বলেন, নিয়ম -শৃঙ্খলা বেড়াজালে আবদ্ধ হয়ে নির্বাচন নষ্ট করবেন না। সত্যিকারভাবে নির্বাচন যদি আপনারা পরিচালনা করতে চান তাহলে ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে ৩ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করবেন।

office@ukantho.com


Photo

নড়াইল দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: "খেলাধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে...

Photo

টিপকান্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা

এফএনএস: তিন বছর আগের রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকান্ডের ঘটনায়...

Photo

এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে, হাদি ইস্যুতে জুমা

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা এখনো...

Photo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত, আহত ৪

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত