বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কুমিল্লায় লরি উল্টে প্রাইভেটকার-অটোরিকশার ৪ যাত্রী নিহত

উচ্চকন্ঠ   22-Aug-2025   52

Photo

এফএনএস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লরি উল্টে দুটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় চার জন নিহত হন। নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে পদুয়ার বাজার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার। নিহতদের নাম-পরিচয় পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায়। তখন সেখানে থাকা একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এ ছাড়াও অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধারকাজ শেষ পর্যায়ে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

office@ukantho.com


Photo

দেশ পুনর্গঠনের ডাক দিয়ে আসিফ, হাসনাত ও সারজিসের স্ট্যাটাস

এফএনএস: দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়করা।...

Photo

মালিয়াট ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে ৮নং মালিয়াট ইউনিয়নে জামায়াতে...

Photo

সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভান্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সমুদ্রসীমার...

Photo

ঝিনাইদহ শহরে কুকুরের কামড়ে ২০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে পাগলা কুকুরের কামড়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত