রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ শহরে কুকুরের কামড়ে ২০ জন আহত

উচ্চকন্ঠ   03-Nov-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, জেলা শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় বিকালে একটি কুকুর একজন পথচারীকে কামড়ে দেয়। এরপর হামদহ, কাঞ্চনপুর, মোল্লাপাড়া এলাকায় একে একে পথচারী ও রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু, মধ্য বয়সী সহ বিভিন্ন বয়সের মানুষকে কামড়াতে থাকে। এরপর সন্ধ্যায় সরকারি বালক বিদ্যালয়ের সামনে শিশুকে বাঁচাতে গেলে এক যুবককে কামড়ে দেয় কুকুর। একই ভাবে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কার্যালয়ে ঢুকে একজনকে এবং কাঠ পোট্রি এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইসলামী বিশ্বদ্যিালয়ের এক শিক্ষার্থীকে কামড়ে দেয়। পর্যায়ক্রমে আহতদের সদর হাসপাতালে এনে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ছোয়া ইসরাইল বলেন, কুকুরে কামড়ানো রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

office@ukantho.com


Photo

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয়...

Photo

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

এফএনএস: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ...

Photo

সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

এফএনএস: সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম নামে...

Photo

ওসমান হাদি দেশের জন্য নির্ভীক পথপ্রদর্শক: আইন উপদেষ্টা

এফএনএস: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, ওসমান হাদি দেশের জন্য নির্ভীক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত