শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মিরপুরে গুলিতে যুবক আহত

উচ্চকন্ঠ   05-Apr-2025   47

Photo

এফএনএস: রাজধানীর মিরপুর পল্লবীর এলাকায় মো. সানি (২৮) নামে এক যুবক কুপিয়ে ও গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর পল্লবী ৬ নম্বর লেনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেলে আহত সানির খালাতো বোন রুমা আক্তার বলেন, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের ৫ নাম্বার লেনের মুড়াপাড়া ক্যাম্পে থাকেন। সানি এলাকায় শাড়ির কারচুপির কাজ করতো আবার মাঝে মাঝে অটোরিকশা চালাতো। তিনি আরো বলেন, সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়েছিল সানি। একই এলাকার ৬ নম্বর লেনে গেলে স্থানীয় জনি, আবীর জাকির, আশিকসহ আরো কয়েকজন তার ডান পায়ে গুলি করে এবং মাথাসহ শরীরের কয়েক জায়গায় কুপিয়া আহত করে পালিয়ে যায়। পরে তার অটোরিকশার পাশাপাশি ১০ থেকে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের এসআই মো. মাসুদ আলম বলেন, পল্লবী থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তার ডান পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। এবং মাথাসহ শরীরে কয়েক জায়গায় ধারালো অস্ত্রের রয়েছে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিস্তারিত ঘটনা জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

প্রতারণার মামলায় কারাগারে সপরিবারে পালিয়ে যাওয়া পিন্টু দাস

এফএনএস: চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) প্রতারণার মামলায়...

Photo

নড়াইলের কালিয়ায় দুটি ড্রিংকিং ওয়াটার প্লান্টকে ৪০ হাজার টাকা জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং...

Photo

কোটচাঁদপুরে আমন ধানে মাজরার আক্রমণ, কাজ হচ্ছেনা কীটনাশকে

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুরে আমন ধানের ক্ষেতে...

Photo

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

এফএনএস: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত