মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলের কালিয়ায় দুটি ড্রিংকিং ওয়াটার প্লান্টকে ৪০ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   06-Jul-2026   31

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্য মোড়কজাত নিবন্ধন সনদপত্র ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অপরাধে এ জরিমানা করা হয়।
সোমবার (৬ জুলাই) দুপুরে জরিমানা করেন-ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন-বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডর্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন), যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রাকিব ইসলামসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদপত্র গ্রহণ ব্যতীত ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কালিয়া উপজেলার রামনগর এলাকার ‘তাহমিদ ড্রিংকিং ওয়াটার’কে ১৫ হাজার টাকা এবং নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকার ‘আল আমিন ড্রিংকিং ওয়াটার’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

office@ukantho.com


Photo

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্তীকরণের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

Photo

এনসিপি’র জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে সর্বনিম্ন ৪০

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে...

Photo

কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

এফএনএস: কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনে একটি মৎস্য ঘেরের দখল...

Photo

ঝিনাইদহে নিরাপদ উচ্চ ফলনশীল ফসল উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে কৃষকদের অংশগ্রহনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত