মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ

উচ্চকন্ঠ   29-Jun-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় হলিধানি ইউনিয়নের কৃষক সুমন হোসেন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের রবিউল ইসলাম এবং নলডাঙ্গা ইউনিয়নের মিলন হোসেনের হাতে একটি করে মিনি গার্ডেন টিলার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজন কুমার, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাংবাদিক বসির আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।
টিলার বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী বলেন, ফলদ ও বনজ বাগানে বড় পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করতে নানা ধরনের সমস্যা হয়। মিনি গার্ডেন টিলারের মাধ্যমে বাগান ও সংকীর্ণ স্থানে সহজেই জমি চাষ করা সম্ভব। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বড় জমিতেও এটি ব্যবহার করা যাবে। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকাজকে আরও সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র...

Photo

আমরা চব্বিশ ভুলবো না, একাত্তরও ভুলবো না: ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী...

Photo

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক...

Photo

চৌগাছায় জুলাই আন্দোলনের শহীদ আল-আমিনের পরিবারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ

মো শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার জুলাই আন্দোলনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত