বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

উচ্চকন্ঠ   05-Dec-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার ভোরে ঢাকার সাভারের কুমারবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা এবং ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল।
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার দুই আসামি সাভারে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর র‌্যাব ও পুলিশ আসামি গ্রেফতারে একাধিক অভিযান চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

office@ukantho.com


Photo

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত...

Photo

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন নিয়ে যথেষ্ট শক্তিশালী: মির্জা ফখরুল

এফএনএস:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয়...

Photo

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা...

Photo

ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত