রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নাটোরে নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   22-Jul-2025   52

Photo

এফএনএস: নাটোরের লালপুরে নিখোঁজের দুদিন পর সুইট (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিজয়পুর মহল্লার পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুইট একই এলাকার আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, শনিবার বাড়ি থেকে বের হয়ে সুইট আর ফিরে আসেনি। পরিবারের লোকজন খুঁজেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। সোমবার দুপুরে বিজয়পুর পাটক্ষেতের কাছে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় লোকজন সুইটের বাবা আব্দুর রহিমকে জানান। পরে আব্দুর রহিমসহ এলাকাবাসী ভেতরে ঢুকে সুইটের লাশ উদ্ধার করে। এ বিষয়ে লালপুর থানার ওসি মোমিনুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

শত বছরের চলমান গ্রামের রাস্তা আঁটকে দেওয়ায় পাঁচ গ্রামের মানুষ বিপাকে

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ক্ষমতার জোরে অবৈধভাবে সুবিদপুর থেকে বহিরগাছি...

Photo

কক্সবাজার ঘুরতে যাওয়া হলো না দিলীপ-সাধনা দম্পতির, মেয়ে হাসপাতালে

এফএনএস: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ইউএনও'র নিকট মালিকপক্ষের আবেদন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা রোড এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত