সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   14-Jul-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা,মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ভাটই কৃষি ব্লকের আওতাধীন দুধসর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই, কুলচারা, ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামের প্রায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।
বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্যভা-ার তৈরি হবে। এতে কৃষকদের সরকারি প্রণোদনা,কৃষি উপকরণ, ভর্তুকি এবং বিভিন্ন কৃষি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সহজ হবে। এজন্য নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

office@ukantho.com


Photo

চাঁদাবাজীর প্রতিবাদ করায় সংখ্যালঘু ব্যবসায়ীকে হাতুড়িপেটা: সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ইজারার নামে চাঁদা আদায়ের...

Photo

মানবিক ফেরিওয়ালা মিরাজুল হক: করলেন মরণোত্তর দেহদান

জামির হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) এবার মরণোত্তর দেহদানের অঙ্গিকার করে...

Photo

কালীগঞ্জে মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা ও মোবাইল ক্যাসিনোর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

একরামুল ইসলাম তুষার নিজস্ব প্রতিবেদক : : ঝিনাইদহ কালীগঞ্জে মাদক, বাল্যবিবাহ,...

Photo

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আফসার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত