মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

উচ্চকন্ঠ   17-Sep-2025   57

Photo

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আফসার শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পূর্ব পাশের বিলে গোসল করতে গিয়ে আফসার শেখের নাতি ছেলে সুমন ফকিরের সঙ্গে প্রতিবেশী নজরুল কাজীর ছেলের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের একই দিন বাড়িতে ফিরে আসার পরে আবারও সুমনকে মারধর করে নজরুল কাজীর ছেলে। গত মঙ্গলবার রাতে মারধরের বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চান আফসার শেখ। এসময় প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে আফসারকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন আফসার। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

নেত্রকোনায় বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলে আহত

এফএনএস: নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় বাসায় ঢুকে মনোয়ারা বেগম (৫৫)...

Photo

যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে।...

Photo

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এফএনএস: বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির...

Photo

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: কোনো নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত