মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত

উচ্চকন্ঠ   25-May-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
এর আগে সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবীরা। আসামিপক্ষের হয়ে শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যচারী রায়।
তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। পরে বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ডিম নিক্ষেপ, হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। এর জেরে পরদিন দুপুরে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন।
ওই মামলার ভিত্তিতেই রোববার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন থেকে তারেক রেজাকে গ্রেফতার করে পুলিশ।

office@ukantho.com


Photo

প্রচলিত ও অপ্রচলিত উভয় বাজারেই বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে

এফএনএস এক্সক্লুসিভ: প্রচলিত ও অপ্রচলিত উভয় বাজারেই বাংলাদেশের পোশাক...

Photo

সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির...

Photo

বিয়ের দাবীতে প্রেমিকের নানা বাড়িতে অনশনে বসলেন প্রেমিকা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের নানার...

Photo

কলকাতা ২১ নম্বর আর এন মুখার্জি রোডের সংযোগস্থলে, মোটর পার্টসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ৬ নভেম্বর বৃহস্পতিবার,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত