রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জুলাই শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন এনসিপি-র কেন্দ্রীয় নেতা তারেক রেজা

উচ্চকন্ঠ   05-Apr-2025   47

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'- এর অন্যতম সমন্বয়ক শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেনের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন সদস্য সচিব তারেক রেজা।
হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর নিজ গ্রামে শায়িত শহীদ রাকিবুলের কবর জিয়ারত করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ন সদস্য সচিব তারেক রেজার নেতৃত্বে শহীদ রাকিবুলের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। কবর জিয়ারতের পর সমাধিস্থলে উপস্থিত শহিদ রাকিবুলের স্বজনদের সঙ্গে কথা বলেন তারেক রেজা।
এরপর তিনি শহীদ রাকিবুলের বাসুদেবপুরের বাড়িতে উপস্থিত হয়ে তার মা বাবা, ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। তিনি শহীদ রাকিবুলের পরিবারের সদস্যদের কথা শোনেন এবং সমবেদনা জানান। এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি নিহত রাকিবুলের মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।
সেসময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত তানাইম, হরিণাকুন্ডু উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম, সহযোদ্ধা তৌফিক আলম, ধ্রুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারেক রেজা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। তাদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে। রাকিবুলের মতো এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্টদের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী এ সকল পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে হত্যাকান্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি, আওয়ামী লীগ ২.০ না: আসিফ নজরুল

এফএনএস: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আমরা বাংলাদেশ ২.০ গড়তে...

Photo

চাপরাইল বাজারে রাস্তার উপর খানাখন্দ: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

বিএনপি ক্ষমতায় আসলে ভাত খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন ১১ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দিন মন্ডল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া...

Photo

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

এফএনএস: বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে হত্যা মামলার আসামি আসাদুজ্জামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত