সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

উচ্চকন্ঠ   27-Nov-2025   60

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেগবতী নদী থেকে দুটি অবৈধ মাছ ধরার বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর-২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার বলরামপুর গ্রামের নদীর দুটি স্থানে এসব বাঁধ শনাক্ত ও অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। এ সময় কালীগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
বাঁধ অপসারণের পর বাঁশ, জালসহ ব্যবহৃত সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীতে এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানি প্রবাহ ব্যাহত হয় এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, তিনি নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং জলজ সম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার বিষয়টি তুলে ধরেন। অবৈধ বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকার কথাও জানান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ ধরার কারণে দেশীয় মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টেকসই মাছসম্পদ রক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি

এফএনএস: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাসের...

Photo

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির ৭ টুকরা লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর মুগদায় মান্ডা প্রথম গলি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায়...

Photo

ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, সেরা মাঠকর্মী ও কর্মকর্তাদের সম্মাননা প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন...

Photo

গাজীপুরে হকার-ইজারাদারদের সংঘর্ষে আহত ২০

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত