মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে

উচ্চকন্ঠ   28-Apr-2026   72

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেক: ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে বিদ্যুৎ না থাকায় গরমে ঘর থেকে বাইরে বের হন ইমরান। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রয়োজনীয় এন্টিভেনম না থাকায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পর রাত প্রায় ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা খলিলুর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় গরমের কারণে বাইরে বের হলে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

office@ukantho.com


Photo

সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র...

Photo

অফিস সহায়ক মহিদুল ইসলাম পিন্টু বদলি আদেশ ঠেকাতে মরিয়া ঢালছে লাখ লাখ টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জারি...

Photo

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, সমাবেশে বললেন জামায়াত নেতা

এফএনএস: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫...

Photo

বাগেরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

এফএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মতিয়ার রহমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত