প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ১৮শ পিচ নতুন মাদক টেপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী আটক
উচ্চকন্ঠ 06-Nov-2025 64
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এই প্রথম নতুন মাদক পন্য ১৮শ পিচ টেপেন্টা-ডল ট্যাবলেট সহ সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ট্যাবলেটটি ইয়াবা বা হেরোইনের মতই ভয়ংকর। এটি নেশা হিসাবেই সেবন করেন মাদকসেবীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজারের ফুলবাড়ী এলাকা থেকে ওই ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সিরাজুল কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার বিকালে মাদকসহ তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়।
বারবাজার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আলমগীর কবির জানায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে তারা বারবাজার ফুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে সিরাজুলকে আটকের পর ১৮শ পিচ টেপেন্টা-ডল ট্যাবলেট উদ্ধার করেন।
হাইওয়ে ওসি আরো জানায়, উদ্ধারকৃত টেপেন্টা-ডল ট্যাবলেটটি এক নতুন মাদক হিসাবে সেবন করছেন মাদকসেবীরা। এটি পার্শ্ববর্তী দেশ ভারতের একটি ঔষধ কোম্পানী তৈরি করে থাকে। ভারতে এটি ব্যাথানাশক ঔষধ হিসাবে ব্যবহার হয়। কিন্ত্র এক শ্রেনীর অসাধু মাদককারবারী ও ঔষধ ব্যাবসায়ীরা অবৈধভাবে এদেশে এনে মাদকসেবীদের জন্য বিক্রি করছেন। তিনি বলেন, মাদকসেবীরা এটি অতিরিক্ত সেবনের পর নেশায় ডুবে যায়। যা শরিরের জন্য অত্যান্ত ক্ষতিকর। বৃহস্পতিবার মাদকসহ ব্যবসায়ী সিরাজুলকে কালীগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নতুন মাদকদ্রব্য টেপেন্টা-ডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে জানান তিনি।
office@ukantho.com